1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধা লেক প্রকল্পের ভিত্তি স্থাপন উদ্বোধন হুইপ গিনি এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

গাইবান্ধা লেক প্রকল্পের ভিত্তি স্থাপন উদ্বোধন হুইপ গিনি এমপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় ঘাঘট লেক ফুটপাত নির্মাণ কাজ ও একই লেকে ৩ ভেন্ট স্লো ইস গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন। উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এমপি। গাইবান্ধা এলজিইডির বাস্তবায়নে ২০ সেপ্টেম্বর সোমবার গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন পুরাতন ঘাঘট নদীর অংশে উক্ত দু’টি কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রাফিউল আলম,গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান,গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির,এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, উপজেলা ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদ,গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম খুদি ঠিকাদারি প্রতিষ্ঠান সহ অনেকে। উল্লেখ্য,স্লো ইস গেট নির্মান প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৪ লাখ টাকা। ফুটপাত নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬৮ লাখ টাকা। ফুটপাত নির্মাণকারী প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান খায়রুল কবির রানা এবং স্লো ইস গেট নির্মাণকারী প্রকল্পের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বাবর এ্যান্ড ব্রাদার্স ঠিকাদার আলহাজ্ব খান মো: সাঈদ হোসেন জসিম। এর আগে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।√#

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন