1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছেলেদের জন্য স্কুল খোলার অনুমতি দিয়েছে তালেবান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ছেলেদের জন্য স্কুল খোলার অনুমতি দিয়েছে তালেবান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগান স্কুলগুলি শনিবার থেকে শুধু ছেলেদের জন্য খোলা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে শুধু ছেলেদের স্কুলগুলি খুলে দেওয়ার আদেশ দেয় তালেবান। মেয়েরা কখন তাদের ক্লাসে ফিরে যেতে পারবে তার কোন ইঙ্গিত ছিল না সেই বিবৃতিতে।

রাজধানী কাবুল দখল করে নেওয়ার এক মাসেরও বেশি সময় পরে এসেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কারণ তালেবানরা অর্থনীতি পুনরায় চালু করতে এবং শহরগুলিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সংগ্রাম করেছে।

এর আগে যেসব স্কুল তাদের কার্যক্রম শুরু করতে পেরেছে সেসব স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা উপস্থিত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও ক্লাসে গেছে। কিন্তু মেয়েদের উচ্চ বিদ্যালয় বন্ধ রয়েছে।

তালেবান কর্মকর্তারা বলেছেন যে তারা পূর্ববর্তী তালেবান সরকারের মৌলবাদী নীতির পুনরাবৃত্তি করবেন না। যেই নীতিতে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, মেয়েরা যত দিন আলাদা শ্রেণিকক্ষে পড়বে তত দিন তারা পড়াশোনা করতে পারবে।

তালেবানরা ক্ষমতা দখলের পর স্কুল বন্ধ করার কোনো নির্দেশ দেয়নি। তবে তালেবানরা বলেছে যে, নিরাপত্তা পরিস্থিতির কারণে নারী ও মেয়েদের জন্য অনেক কার্যক্রম এখনো সম্ভব ছিল না। এবং সর্বশেষ বিবৃতিতে মেয়েদের ব্যাপারে কোনো কথা বলা হয়নি।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সরকারি ও বেসরকারি স্কুল এবং সরকারি মাদ্রাসা ধর্মীয় স্কুল শনিবার থেকে খোলা থাকবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সকল পুরুষ শিক্ষক এবং ছেলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া উচিত’।

তালেবান শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার থেকে ৭ম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেদের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হবে।

অনেকের আশঙ্কা, তালেবানের এই সিদ্ধান্ত তাদের ১৯৯৬-২০০১ মেয়াদের শাসনামলে তারা যে কৌশল অবলম্বন করেছিল তারই প্রতিধ্বনি মনে হচ্ছে। সেসময় তারা কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি না করেই মেয়েদের হাইস্কুলে যাওয়া বন্ধ করেছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন