1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। দেশে এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২৭ হাজার ১৪৭ জন।

একই সময়ে করোনা আক্রান্ত ১ হাজার ৯০৭ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৯ হাজার ৭৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৪১।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ২৫ জন নারী।

এই সময়ে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৮ জন, রংপুর বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন