1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১০০ কোটি মানুষ পেল টিকার পূর্ণাঙ্গ ডোজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

১০০ কোটি মানুষ পেল টিকার পূর্ণাঙ্গ ডোজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চীনের ১০০ কোটির বেশি মানুষ করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার পূর্ণাঙ্গ ডোজ পেয়েছে।

কভিড-১৯ মোকাবিলা বিষয়ক স্টেট কাউন্সিল ইন্টার-এজেন্সি টাস্ক ফোর্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। খবর সিনহুয়া’র।

এতে জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, এ পর্যন্ত চীনে মোট ২.১৬ বিলিয়ন ডোজ টিকা দেওয়া হয়েছে।

চীন বিশ্বের বৃহত্তম জনবহুল দেশ। প্রায় দেড়শো কোটি জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে টিকার পূর্ণাঙ্গ ডোজের আওতায় আনতে সক্ষম হয়েছে দেশটির কমিউনিস্ট সরকার।

করোনাভাইরাস মহামারীর ঠেকাতে বিস্তৃত টিকাদান কর্মসূচির ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সে হিসেবে মহামারী মোকাবিলায় চীনের টিকাদানের অগ্রগতি মাইলফলক হয়ে থাকবে।

টিকা দেওয়ার ক্ষেত্রে এরপর এগিয়ে আছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। এছাড়া ইউরোপের দেশগুলোতেও চলছে জোরদার টিকা কর্মসূচি। অবশ্য টিকাদানের এই দৌড়ে পিছিয়ে পড়েছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন