1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অ্যাসাইনমেন্ট জমার সঙ্গে টাকা-পয়সার সম্পর্ক থাকার কথাই নেই। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরে খুলেছে। অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।’

তিনি বলেন, ‘যাদের সামর্থ্য আছে তারাতো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সঙ্গে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই।’

ডা. দীপু মনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সকলকে কাজ করতে হবে। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসন ও কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদেরও এই দিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, শুধু ডেঙ্গু কিংবা কভিড পরিস্থিতির জন্যই নয়, একটা সুস্থ, সুন্দর জীবনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আমাদের অভ্যাসে পরিণত করতে হবে।

এ সময় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন