1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৬ মার্চ থেকে ৪ঠ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

২৬ মার্চ থেকে ৪ঠ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ঠ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠ প্রশাসনকে সহায়তায় সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া জরুরি পদক্ষেপগুলো সাংবাদিকদের জানান মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সঙ্গে ২৬ মার্চের ছুটি ও ২৭-২৮ মার্চ শুক্র-শনিবার এবং ৩ ও ৪ এপ্রিল শুক্র-শনিবার যোগ হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি অফিস-আদালত ছাড়াও সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে। প্রধানমন্ত্রীর পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারাদেশে মাঠ প্রশাসনকে সহায়তা দেবে সেনাসদস্যরা।

ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং সেই আলোকে নির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অফিসে দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগটি সার্বক্ষণিক খোলা রয়েছে। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যায়ে গ্রাম পুলিশরাও কাজ করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন