1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও মেষ্টা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মঞ্জু, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, সদস্য ছানোয়ার হোসেন সবুজ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরুল, মেষ্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল তরফদার প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন