1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৬ই মে থেকে মাদারীপুর জেলার জরুরী দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ ঘোষণা- জেলা প্রশাসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

১৬ই মে থেকে মাদারীপুর জেলার জরুরী দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ ঘোষণা- জেলা প্রশাসন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাইফুল ইসলাম।।
করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেতে পারে তাই ১৬ই মে থেকে মাদারীপুর জেলার জরুরী দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ ঘোষণা- জেলা প্রশাসন।
মাদারীপুর জেলায় করোনা ভাইরাসের কারনে সিমিত পর্যায়ে দোকানপাট চালু রাখা সম্পর্কে এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি এতে প্রধান অতিথি ছিলেন।

জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্ব সভায় উপস্থিত সদস্যরা অভিমত ব্যাক্ত করেন যে সরকারি নির্দেশনা মোতাবেক নিরাপদ দূরত্ব বজায় রেখে দোকানপাট খোলা রাখার জন্য বলা হলেও তা ক্রেতা বিক্রেতা উভয়েই মানছেন না। উপরন্ত বিপণি বিতান গুলোতে প্রচণ্ড ভীর পরিলক্ষিত হচ্ছে। ফলে জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক হাঁরে বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করা হয়। তাই উপস্থিত সভার সম্মতিক্রমে মাদারীপুর জেলা প্রশাসক আগামীকাল ১৬ই মে থেকে মাদারীপুর জেলার সমস্ত দোকানপাট বন্ধ ঘোষণা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে মাদারীপুর জেলার সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওবায়দুর রহমান খান, উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বনিক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন