1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকায় সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

ঢাকায় সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: ঢাকার চীনা দূতাবাস

অনলাইন ডেস্ক।।

ঢাকায় পৌঁছেছে চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি আসে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে এ চালান গ্রহণ করেন।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।

এ নিয়ে সিনোফার্মের মোট ১ কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেল বাংলাদেশ।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এ ছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজে ৫৪ লাখ টিকা পাঠানোর কথা জানানো হয়। সেখানে বলা হয়, এটি এখন পর্যন্ত চীন থেকে বাংলাদেশের ভ্যাকসিন কেনার দ্বিতীয় বৃহত্তম ব্যাচ।

এ দিকে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দেশে এখন পর্যন্ত সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৯৮৬ ডোজ। যা মোট টিকা প্রয়োগের অর্ধেক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন