1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শহরে প্রচার মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শহরে প্রচার মিছিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা।।
১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে শহরে প্রচার মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের প্রধান সড়কে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যাল থেকে বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।
প্রচার মিছিলে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রচার মিছিলে অংশ নেয়।
দলীয় সূত্রে জানা যায়, আগামী ১১ সেপ্টেম্বর শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বর (ফৌজদারি মোড়) সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন