1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা নিয়ে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
খবর: বাসস

অনলাইন ডেস্ক।।

নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির প্রেক্ষিতে বন্যার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

গণভবন থেকে তিনি ও মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশগ্রহণ করেন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, আজকের বৈঠকে অনির্ধারিত আলোচনায় বন্যা নিয়ে আলোচনা হয়েছে। বন্যায় পানির উচ্চতা বিশেষ করে যমুনা ও পদ্মা অববাহিকায় বেড়ে যাচ্ছে। সে জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তাদের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী এ সময় কৃষিমন্ত্রীকে আমন চাষে কোনো অসুবিধা হলে ট্রান্সপ্লান্ট আমনের (টি-আমন) জালা প্রস্তুত রাখতে বলেছেন। কৃষিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রস্তুতি আছে। আশা করছি, বন্যার কারণে এ ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

সচিব আরও বলেন, কৃষিমন্ত্রী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী তাকে নির্দেশনা দিয়েছেন যেসব এলাকায় পানি বেড়ে যায়, বিশেষ করে গোয়ালন্দের পরে যমুনা ও পদ্মা যেখানে একসঙ্গে হয়েছে, এসব এলাকার জন্য প্রস্তুত থাকতে। কোনো এলাকায় যদি ভাদ্র মাসে পানি আসে আর বঙ্গোপসাগরে যদি জোয়ার থাকে তাহলে পানি নামতে দেরি হয়। সে ক্ষেত্রে আমন চাষে কোনো অসুবিধা হলে, টি-আমন জালা প্রস্তুত রাখার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, কৃষিমন্ত্রী বলেছেন যে, ৬০ লাখ একর জমিতে আমন চাষের কথা থাকলেও ইতিমধ্যে ৫৭ লাখ একর জমিতে চাষ হয়ে গেছে। তারা লক্ষ্যমাত্রার কাছাকাছি আছেন। সুতরাং তাদের প্রস্তুতি আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন