1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালেবান বিরোধীদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

তালেবান বিরোধীদের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তালেবানের বিরুদ্ধে লড়াইরত ন্যাশনাল রেসিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) পাঞ্জশির উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ প্রদেশটি দখলে নেওয়ার তালেবানের দাবির পর এনআরএফ এ ঘোষণা দিয়েছে। খবর: আলজাজিরা, বাসস।

এনআরএফ বলছে, তারা পাঞ্জশিরে কৌশলগত অবস্থানে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে।

এর আগে তালেবান আফগানিস্তানের সর্বশেষ প্রদেশ পাঞ্জশির উপত্যকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে তাদের যোদ্ধাদের অবস্থান করতে দেখা গেছে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘এই বিজয়ের মধ্য দিয়ে আমরা দেশকে যুদ্ধাবস্থা থেকে সম্পূর্ণ বের করে আনতে পেরেছি।’

এনআরএফ তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে টুইটে জানিয়েছে, সুপরিচিত আফগান সাংবাদিক ও তাদের মুখপাত্র ফাহিম দাশতি এবং জেনারেল আবদুল ওয়াদুদ জারা সর্বশেষ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জেনারেল জারা এনআরএফ প্রধান আহমেদ মাসুদের ভাতিজা। আহমেদ মাসুদ তালেবান বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন।

উল্লেখ্য, ১৯৮০ এর দশকে সোভিয়েত বাহিনী এবং ১৯৯০ সালে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে পাঞ্জশির উপত্যকা ‘অপরাজেয়’ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন