1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তখন বুঝতে হবে সব শেষ: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফাইল ছবি

অনলাইন ডেস্ক।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব ক্ষমতা এখন পুলিশের কাছে। পুলিশ যখন সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে সব শেষ।

‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছেন। ওরা নিজেরাই বলে যে, বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ। এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী।’

আমলাদের সমালোচনা করে তিনি বলেন, ‘জেলায় ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নেই তো এখন। এখন সব আমলা লীগ।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচারণা করার জন্য এখন থেকে অনুমতি নিতে হবে।’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘সেদিন দেখলাম মেট্রোরেল উদ্বোধন করছে, মানুষ খুশি। বলছে, পরিবর্তন হবে। পরিবর্তন কী শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য। হাজার মানুষের পরিবর্তন কোথায়। সবকিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা দিয়েছে মাত্র ৪ পার্সেন্ট। টিকা কোথা থেকে আসবে তাই তারা জানে না, বিতরণ কীভাবে করবে তাও জানা নেই।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম খান আলিম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন