1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান সরকারের মেয়াদ পূর্তির আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে : -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, সত্ত্বা, মানবিকতা ও নেতৃত্বের ওপর নির্ভর করে আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ-সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল  জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল গাইবান্ধায় রোহিঙ্গা ও বিদেশীদের নামে ভুয়া জন্ম সনদ বিক্রির দায়ে দুদকে অভিযোগ জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন পলাশবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুজন আর করোনা উপসর্গ নিয়ে তিনজন মারা যান। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন দুজন।

আগের দিন ১ সেপ্টেম্বর রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ১০ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন আর করোনা উপসর্গে চারজন মারা যান। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন দুজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার দুজন রয়েছেন। মৃতদের পাঁচজন পুরুষ ও দুজন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন তিনজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এখানকার করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৮৬টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বুধবার রাজশাহী জেলার ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন