1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এমপি স্বপন আর নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

এমপি স্বপন আর নেই

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন (৬৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সোয়া ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের পাঠানপাড়া মহল্লার মরহুম মৌলভী আতাউর রহমান ও মরহুমা হালিমা বেগম দম্পতির ছেলে।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও শাহজাদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গত ২৬ জুলাই হাসিবুর রহমান স্বপন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা ধরা পড়ে।

অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ আগস্ট রবিবার একটি বিশেষ বিমানে তুরস্কের ইস্তাম্বুল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে হাসিবুর রহমান স্বপন স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নতুনমাটির দলীয় কার্যালয় ও পাঠানপাড়ার পৈতৃক বাড়ি ও দ্বারিয়াপুরের বাসভবনে আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীরা এসে ভিড় করে। ভোর থেকে এলাকার মসজিদে তার মৃত্যুর খবর প্রচার করে দোয়া কামনা করা হয়।

এদিকে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ করে সবকিছু ঠিক থাকলে তার মরদেহ শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে তার মরদেহ সরাসরি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাখা হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মান জানানো ও প্রথম জানাজা শেষে তার মরদেহ শাহজাদপুরে আনার কথা রয়েছে।

শুক্রবার বাদ জুম্মা শাহজাদপুর সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে চুনিয়াখালিপাড়া শাহ মখদুম কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

হাসিবুর রহমান ১৯৯৬ সালে বিএনপি থেকে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে আওয়ামী লীগে যোগদান করে শিল্প উপমন্ত্রী হন। এর আগে তিনি ১৯৮৬ সালে তৎকালীন শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১৯৯২ সালে শাহজাদপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

হাসিবুর রহমান স্বপন ২০০৯ সালে শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান, ২০১৪ ও ২০১৯ সালে পরপর দুইবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। তিনি শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন