1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যরা পেল বাই সাইকেল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

জামালপুরে ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যরা পেল বাই সাইকেল

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪০ জন দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে এ বাই সাইকেল বিতরণের আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান।

জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন খবরা-খবর রাখেন গ্রাম পুলিশের সদস্যরা। তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ ও থানায় বিভিন্ন তথ্য পেয়ে থাকেন। আজকে যারা এই বাই সাইকেলগুলো পেলেন তাদের দায়িত্বপালনে আরও সহায়ক হবে।
ডিসি বলেন, গ্রাম পুলিশের সদস্যরা বিভিন্ন দুর্যোগের সময় তাদের দায়িত্ব পালন করে থাকেন। তারা বাল্যবিয়ে, মাদকসহ আইনশৃঙ্খলা বিষয়ে তাদের উপজেলা কার্যালয় ও থানায় যোগাযোগ করতে হয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় প্রত্যেকটি সেক্টরে তিনি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
গ্রাম পুলিশের সদস্যরা যাতে তাদের দায়িত্বপালনে আরও সুন্দরভাবে কাজ করতে পারেন সে লক্ষ্যেই আজ এই বাই সাইকেল বিতরণ করা হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল­াহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন প্রমুখ।

জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৪০ জন গ্রাম পুলিশের মাঝে এ বাই সাইকেল বিতরণ করা হয়। এদের মধ্যে ১৩২ জন পুরুষ ও ৮ জন নারী সদস্য।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন