1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকালের মধ্যে তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে মারা গেছেন একজন। এর আগের দিন এখানে মারা যান ৭ জন।

এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ৩৪৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৪৭ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৬৯ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৫ জন, নওগাঁর একজন, পাবনার একজন এবং মেহেরপুরের একজন রয়েছেন। মৃত ৭ জন পুরুষ ও ৭ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৮ জনের বয়স ৬১ বছরের ওপরে এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ২ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৯ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ জন। সোমবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৬১ জন। এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রবিবার রাজশাহী জেলার ২৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৮২ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন