1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ৫ জন, নেত্রকোনা জেলার ২ জন এবং গাজীপুরের একজন রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। চলতি আগস্ট মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে ৪০০ জনের মৃত্যু হয়েছে। এর পূর্বে জুলাই মাসে করোনা ও উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।

করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ গফরগাঁও উপজেলার আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)।

এছাড়াও ময়মনসিংহ সদরের এম এ খালেক (৮৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাট উপজেলার আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনা পূর্বধলা উপজেলার মো. শামছুদ্দিন (৭০), মদন উপজেলার হারুন অর রশিদ (৬৯) এবং গাজীপুর শ্রীপুরের রহিমা খাতুন (৮৫) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৬ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৫ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩৩টি নমুনা পরীক্ষায় ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৪৭ শতাংশ।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২০ হাজার ৮৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৭৬ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন