1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৫৩৯ অভিবাসী উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

৫৩৯ অভিবাসী উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
অবৈধপথে ইউরোপ যাচ্ছে অভিবাসীরা

অনলাইন ডেস্ক।।

লাম্পেদুসা দ্বীপ থেকে ৫৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। শনিবার মাছ ধরার নৌকায় করে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য সাগর পাড়ি দিচ্ছিলেন তারা।

ইতালীয় উপকূল থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধারের ঘটনা এটি। খবর বিবিসির।

ওই নৌকাতে বিপুলসংখ্যক নারী ও শিশু ছিল। অভিবাসীদের মধ্যে অনেকে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালীয় উপকূলে পৌঁছেছিলেন।

তাদের মধ্যে অনেকে সহিংসতার চিহ্ন বহন করছেন। এদিকে, এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন ইতালিয়ান প্রসিকিউটররা।

মানবাধিকার গ্রুপ এমএসএফের (ডক্টরস উইদাউট বর্ডার্স) আলিদা সেরাচিয়েরি নামে এক ডাক্তার জানান, ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে নৌকার জন্য অপেক্ষা করার সময় লিবিয়ায় বেশ কয়েকজন অভিবাসী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের লিবিয়ায় মিথ্যা কারাবাসের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা।

দুটি ইতালিয়ান কোস্টগার্ডের নৌকা এবং দেশটির আর্থিক অপরাধ বিষয়ক পুলিশের একটি নৌকায় অভিবাসীদের লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়।

দ্বীপটির মেয়র টোটো মার্তেল্লো জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এটিই সর্বোচ্চ সংখ্যক অভিবাসী উদ্ধার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন