1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে এক নারী ও গাভীর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বজ্রপাতে এক নারী ও গাভীর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু আনতে গিয়ে বজ্রপাতে গাভী গরুসহ রওশনআরা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৭ আগস্ট দুপুর দেড়টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের খলসি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশনআরা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান,শুক্রবার রওশনআরা তাঁর বাবার সাথে আখের জমিতে কাজ করছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। রওশনআরা বাড়ির পাশে জমিতে বেঁধে রাখা গাভী গরু নিয়ে জমির আইল দিয়ে বাড়ি ফিরছিল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত রওশনআরা বেগম ও তাঁর গাভী গরু বজ্রপাতের কারণে পাশের জমিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই গরুটি মারা যায়।

অপরদিকে,পরিবারের সদস্যরা দ্রুত রওশনআরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার পর তাকে মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন