1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে এক দিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন চারজন। করোনা উপসর্গ নিয়ে মারা যায় বাকি তিনজন। তাদের পাঁচজন ময়মনসিংহের আর জামালপুরের দুজন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের জাহাঙ্গীর (৫৮), ত্রিশাল উপজেলার আমেনা খাতুন (৭০), তারাকান্দা উপজেলার রওশন আরা (৫০) ও জামালপুর গোপালপুর উপজেলার রাবেয়া (৬৫)।

উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ গৌরীপুর উপজেলার আব্দুর রহমান (৬৫), ফুলপুর উপজেলার ওসমান আলী (৬৫) এবং জামালপুর সদরের আজিজুল হক (৫৫)।

ডা. মহিউদ্দিন মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ১৯১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২১ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫৯১টি নমুনা পরীক্ষায় আরও ১১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৪৫ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন