1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৬ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে একজন মারা গেছেন। এছাড়া করোনা পরবর্তী জটিলতায় মারা গেছেন আরও একজন।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান সাতজন। চলতি মাসের ২৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩১৬ জন।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৫ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫০ জন মারা যান। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় ৩১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, নওগাঁর একজন রয়েছেন। এদের মধ্যে চারজন নারী এবং দুজন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে একজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন তিনজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বৃহস্পতিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৯০ জন। এই ইউনিটে মোট শয্যা সংখ্যা ৪১৮টি।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বুধবার রাজশাহীতে ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ০৭ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন