1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায়১১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে ২৪ ঘণ্টায় করোনায়১১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ৬২৭ জন।

এছাড়া, একই সময়ে করোনা আক্রান্ত চার হাজার ৯৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

গতকালও করোনায় ১১৪ জনের মৃত্যু হয়েছিল। গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া, ৭ আগস্ট মৃত্যু হয়েছিল ২৬১ জনের।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষায় চার হাজার ৯৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৪ জনের মধ্যে ৬২ জন পুরুষ ও ৫২ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জন মারা গেছেন।

এ ছাড়া, খুলনা ও রাজশাহী বিভাগে ১৩ জন করে, সিলেট বিভাগে নয় জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ছয় জন করে এবং বরিশাল বিভাগে চার জন মারা গেছেন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৮ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ০২ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৭৩ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন