1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈর ১জন নারী করোনা শনাক্ত জেলায় মোট সুস্হ ৮ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

রাজৈর ১জন নারী করোনা শনাক্ত জেলায় মোট সুস্হ ৮

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাসুদুর রহমান:

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নে ১ জন নারী করোনায় শনাক্ত হলেন। এই নারীর বয়স ৩৮ বছর তিনি ঢাকা থেকে নিজ গ্রামে আসেন।এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৫৩ জন, সুস্থ ৩৭ জন, চিকিৎসাধীন ১৩ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৮ ও কালকিনি উপজেলায় ১ জন।আজ বুধবার যে ৮ জন সুস্হ হয়ে বাড়ি ফিরেছেন তাদের মধ্য শিবচর উপজেলার হোমকোরন্টাইনে থেকে চিকিৎসা নেওয়া নারী চিকিৎসক ও তার মেয়ে,ঢাকায় চিকিৎসাধীন ১ জন,মাদারীপুর সদর হাসপাতাল থেকে সুস্হ ৪ জন,রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্হ ১ জন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন,এই নারী ঢাকা থেকে করোনা উপসর্গ নিয়ে নিজ গ্রাম কবিরাজপুরে আসেন।বর্তমানে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে।

এর আগে গত শনিবার ও সোমবারের রিপোর্টে ইমাম এর সংস্পর্শে আসা প্রথমে ৬ পরবর্তীতে আরও ০৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ৯ জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন