1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

রংপুর-বগুড়া মহাসড়কে চলন্ত নৈশকোচ ডিপজল এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক,এস,আই আব্দুল আজিজ ও সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশের সহায়তায় পলাশবাড়ীর ভগবানপুর গ্রাম থেকে মমতাজ আলীর পুত্র আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য পাপুল মিয়া (৩০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। একই ঘটনায় গত বুধবার রাতে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমানের পুত্র আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য মেহেদী হাসান (২৮)’কে গ্রেফতার করেছে।

অপরদিকে ১ বছরের সাজা প্রাপ্ত আসামী ইকবাল(৩৫)’কে থানা পুলিশের এস,আই কল্লোল কুমার উপজেলার জয়েনপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন