1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়বে কিনা ২৪ ঘণ্টার মধ্যে জানাবেন বাইডেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়বে কিনা ২৪ ঘণ্টার মধ্যে জানাবেন বাইডেন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র।

তবে এ সময়সীমায় কোনো পরিবর্তন আসছে কিনা তা ২৪ ঘণ্টার মধ্যে ঘোষণা করতে পারেন বাইডেন।

সিএনএন জানায়, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়বে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে প্রেসিডেন্ট বাইডেনকে পরামর্শ দিয়েছে পেন্টাগন।

বাইডেন সম্প্রতি জানিয়েছিলেন, নিজ নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আফগানিস্তানের মাটি ছাড়বে না যুক্তরাষ্ট্রের সেনারা।

এরপরই আফগানিস্তান থেকে সেনা সরানোর সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে তালেবান।

এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘চুক্তি অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন না হলে তার পরিণতির জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকবে হবে।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকে সুলিভান জানিয়েছেন, রাজনৈতিক এবং নিরাপত্তা সূত্রের মাধ্যমে তালেবানের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সময়সীমা বৃদ্ধির বিষয় প্রতিদিনই পর্যালোচনা হচ্ছে।

এদিকে কাবুল থেকে লোকজন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ২৮ হাজারের বেশি লোকজন সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সময় রোববার জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন