1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনুমোদন পেল ফাইজার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

অনুমোদন পেল ফাইজার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে যুক্তরাষ্ট্রে পূর্ণ অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা।

স্থানীয় সময় সোমবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ এই অনুমোদনের কথা জানিয়েছে। খবর: সিএনএন।

এতদিন এই টিকা শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি ছিল। তবে করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতার প্রমাণ মিললে এই স্থায়ী ছাড়পত্র দেওয়া হয়।

এফডিএ কমিশনার জেনেট উডকক বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের কাছে একটি মাইলফলক।’

এর ফলে আমেরিকান নাগরিকরা টিকা নেওয়ার জন্য আরও আত্মবিশ্বাসী হবেন বলেও দাবি করেন তিনি।

এই কর্মকর্তা বলেন, মানবদেহে দীর্ঘমেয়াদি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেই ফাইজারকে সম্পূর্ণভাবে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ফাইজার পূর্ণ অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখন নির্দ্বিধায় টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ডিসেম্বরে ষষ্ঠ দেশ হিসেবে ফাইজারের টিকা ছাড়পত্র দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল এই টিকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন