1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরিশালের ঘটনা নতুন কিছু নয়: জিএম কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

বরিশালের ঘটনা নতুন কিছু নয়: জিএম কাদের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বরিশালে ইউএনও’র বাসভবনে ক্ষমতাসীন দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলার ঘটনা নতুন কিছু নয় বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রবিবার শ্যামপুর সুগার মিলস্ গেটে মাড়াই স্থগিতকৃত মিল চালুকরণ ও চলমান পরিস্থিতিতে মিলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এমন মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘বরিশালের ঘটনা নতুন কিছু নয়। এ ধরনের ঘটনা অহরহ ঘটছে, কিন্তু আমরা জানতে পারছি না।’

তবে এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে বলে জানান তিনি।

এ সময় জনগণের জীবিকা বন্ধ না করে শ্যামপুর সুগার মিলস্সহ সব সুগার মিলস্ খুলে দেওয়ার আহ্বান জানান বিরোধীদলীয় উপনেতা।

তিনি বলেন, দেশের চিনিকলগুলোতে উৎপাদিত খাঁটি ও অর্গানিক চিনির চাহিদা বাইরের দেশে আকাশচুম্বী। বর্তমানে চিনিকলের মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেলে সরকার সেগুলোর আধুনিকীকরণ করছে না কেন। শিল্প-কারখানা বন্ধ করা হচ্ছে কার স্বার্থে?

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজমল হোসেন লেবু, শ্যামপুর সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আহসান হাবিব, জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, ছাত্রসমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল-মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন