1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইউএনও’র বিরুদ্ধে ২ মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ইউএনও’র বিরুদ্ধে ২ মামলা তদন্তে পিবিআইকে নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৫৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে করা দু’টি মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এই নির্দেশ দেন।

আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বরিশাল পিবিআই পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মামলার বাদী বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র (২) অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। এ মামলায় ইউএনও মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক মো. শাহজালাল মল্লিক ও আনসার সদস্য ইউএনওর দেহরক্ষীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

অপর মামলা দায়ের করেছেন বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।

এই মামলায়ও ইউএনও মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আনসার সদস্য ইউএনওর দেহরক্ষীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে গত বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে।

শনিবার নাগাদ এই দুই মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম।

গত বুধবার রাতে সদর উপজেলা পরিষদ (থানা কাউন্সিল) কম্পাউন্ডে অবৈধ ব্যানার অপসারণ নিয়ে ইউএনওর সঙ্গে সিটি করপোরেশনের কর্মীদের বাগ্‌বিতণ্ডা হয়। যার সূত্র ধরে ইউএনওর নিরাপত্তাকর্মী এবং পুলিশের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন