1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস জামালপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস জামালপুরে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বিএনপি-জামাত জোটের পৃষ্ঠপোষকতায় বর্বর গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে জামালপুরে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছিনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে নিহতদের স্মরণে দোয়া করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন