1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্প দম্পতির আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দিতে হবে: কাদের গনি চৌধুরী ‘রোহিঙ্গাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই’ রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে তারা মারা যান।

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গে ৩ জন মারা গেছেন। চলতি মাসে একদিনে এটিই সর্বনিম্ন মৃত্যু। এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১২ জন।

এ নিয়ে চলতি মাসের ২১ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট মারা গেলেন ২৭২ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১১৩ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩০ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী এবং ৩ জন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে দুইজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ২০ বছরের নিচে রয়েছেন একজন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। শনিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন।

এর মধ্যে করোনা পজিটিভ রোগী ১২৩ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৯৫ জন। এছাড়া করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৬ জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ৫১৩টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার রাজশাহীতে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ১৬ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন