1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে পৌরসভায় রাস্তা সংস্কার ও ড্রেণ নির্মাণ কাজের উদ্ধোধন করলেন-পৌর মেয়র আক্কাস আলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিরামপুরে পৌরসভায় রাস্তা সংস্কার ও ড্রেণ নির্মাণ কাজের উদ্ধোধন করলেন-পৌর মেয়র আক্কাস আলী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুর পৌরসভার পূর্বপাড়া জামে মসজিদ থেকে এনায়েত এর বাড়ি পর্যন্ত ড্রেণ ও মুসল্লিদের চলাচলের রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন-পৌর মেয়র আককাস আলী।

(২০আগস্ট) শুক্রবার সকাল ১১টার সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এ কাজের শুভ উদ্ধোধন করা হয়।

এসময় ৫নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও এরশাদুল রহমান,স্থানীয় সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কাজ উদ্বোধনকালে পৌর মেয়র আককাস আলী বলেন-স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহোদয়ের দিক নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। সেই সাথে বিরামপুর পৌরসভার প্রতিটি এলাকার সমানভাবে উন্নয়ন সাধন করা হবে। তাই যেখানেই কোন সমস্যা দেখা দিবে সেখানেই তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে জনসেবার দৃষ্টান্ত স্থাপন করা হবে। এরই সূত্র ধরে পৌর এলাকার প্রতিটি রাস্তা ও ড্রেণ সংস্কার বা নতুন করে নির্মাণ কাজ দ্রুততার সাথে সম্পাদনে আমরা বদ্ধ পরিকর। এ রাস্তাটি সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং ড্রেনের ফলে জলাবদ্ধতা দূর হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন