1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৬ জন।

মৃতদের মধ্যে ময়মনসিংহে ৯ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও শেরপুরের ১ জন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মনসুর আলী (৪৮), বদিউজ্জামান (৭৫), এ কে শামসুল হক (৭৫), ত্রিশাল উপজেলার আসমা (৪০), ভালুকা উপজেলার নার্গিস (৬৫), মুক্তাগাছা উপজেলার হাবিবুর রহমান সেলিম (৫৫), জামালপুর সদরের নূরজাহান (৬৫) এবং শেরপুর নালিতাবাড়ি উপজেলার সুরুজ্জামান (৮০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের ফাতেহা (৭০), ফুলবাড়িয়া উপজেলার আব্দুর রাজ্জাক (৭০), হালুয়াঘাট উপজেলার আব্দুল হালিম (৬০), নেত্রকোনা সদরের সেলিনা (৪৫), সেলিনা (৬০), পূর্বধলা উপজেলার সাবিত্রী রায় (৬০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ২৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৪৭ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৪ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪৮টি নমুনা পরীক্ষায় আরও ৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮৯ জন। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৮ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন