1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে।
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি নুরুল মোমেন আকন্দ কাওসারের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় জামালপুর শহর বিএনপির সদস্য সচিব শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে যে কোন আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন