1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগান শরণার্থী নেবে উগান্ডা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আফগান শরণার্থী নেবে উগান্ডা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে মানুষ

অনলাইন ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের অনুরোধে উগান্ডা সাময়িকভাবে ২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দিতে সম্মত হয়েছে। খবর ভয়েস অব আমেরিকা।

উগান্ডার ত্রাণ, দুর্যোগ প্রস্তুতি ও শরণার্থী বিষয়ক প্রতিমন্ত্রী এস্থার আনিয়াকুন বলেছেন, প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি ২ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিতে তাকে বলেছেন।

তিনি বলেন, উগান্ডা যুক্তরাষ্ট্রের অনুরোধে এটি করছে।

আনিয়াকুন বলেন, “তারা আমাদের অনুরোধ করেছে, ২ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য। আমরা আশা করছি, তাদের ভেঙে ভেঙে ৫০০ জন করে আনা হবে। ইউএনএইচসিআর এন্টিবেতে ইম্পিরিয়াল হোটেলগুলোকে একটি ট্রানজিট সেন্টার হিসেবে সুরক্ষিত রেখেছে, যাতে তাদের সেখানে আসার পর স্ক্রিনিং করানো হয়।”

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের উগান্ডা প্রতিনিধি জোয়েল বাউত্রু আফগান শরণার্থীদের গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “উগান্ডা সরকারের উদারতাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রধানমন্ত্রীর কার্যালয় যেন শরণার্থীদের বিমানবন্দরে গ্রহণ করে, তাদের থাকার ব্যবস্থা করবে। তারপর তাদের স্ক্রিনিং, টেস্টিং এই সব করা হবে। পরবর্তী ধাপে উগান্ডার সরকার কিংবা অন্যান্য দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র যদি তাদের পুনর্বাসন করতে চায়, তাহলে তা করতে পারে।”

রবিবার তালেবান যোদ্ধারা কাবুলে ঢোকে ও প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে হাজার হাজার আফগান নাগরিক দেশ ছেড়ে পালাচ্ছে। প্রেসিডেন্ট আশরাফ গানিও আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন