1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় ৩০ বোতল অবৈধ অফিসারচয়েসসহ যুবক আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় ৩০ বোতল অবৈধ অফিসারচয়েসসহ যুবক আটক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধায় ৩০ বোতল ভারতীয় অবৈধ অফিসারচয়েসসহ একলাসুর রহমান পটু (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ১৮ আগস্ট বেলা ১১ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক একলাসুর রহমান একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) সাইবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের ঘাগোয়া ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রামের ব্রহ্মপুত্র নদের কিনার থেকে ৩০ বোতল অবৈধ ভারতীয় অফিসারচয়েস উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতা একলাসুর রহমানকে আটক করা হয়।

তিনি আরও জানান,এ ব্যাপারে একলাসুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন