1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে মার্কিন সেনাবাহিনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে মার্কিন সেনাবাহিনী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জন কিরবি

অনলাইন ডেস্ক।।

পেন্টাগনের কর্মকর্তারা জানান, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে নেওয়ার পাশাপাশি তালেবানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে মার্কিন বাহিনী।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে আমাদের অপারেশনের ক্ষেত্রে তালিবানদের পক্ষ থেকে কোন প্রতিবন্ধকতা নেই।

আরও বলেন, বিমানবন্দরে থাকা আমাদের কমান্ডাররা বিমানবন্দরের বাইরে মাঠ পর্যায়ে থাকা তালেবান কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন, যা দিনে কয়েকবার ঘটেছে।

তবে কিরবি এর চেয়ে বিস্তারিত কিছু জানাননি।

তালেবানরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাহিনী ২০০১ সালে তাদের উৎখাত করেছিল।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ দিকে তালেবান সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চায় বলে জানিয়েছে চীন। এ ছাড়া রাশিয়া, ইরান এবং পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন