1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২৯ জন হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩২৯ জন হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড আরও ৩২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে এই প্রথমবারের মতো ৩০০ জনের বেশি ডেঙ্গুতে আক্রান্ত হলেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ২৬ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২২১ জনের মধ্যে ২৩ জন ঢাকার বাইরে এবং বাকি ৩০৬ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৫০ জনে। তাদের মধ্যে ৩৫৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৯২ জনে। এর আগে, জুলাই মাসে ২২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১১৪ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন