1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় শোক দিবস পালনে ইউনিয়ন আ'লীগের মাঝে খাসি বিতরণ করেন স্মৃতি এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস পালনে ইউনিয়ন আ’লীগের মাঝে খাসি বিতরণ করেন স্মৃতি এমপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

জাতীয় শোক দিবসের পালনের লক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি সম্পদকগণের হাতে ব্যক্তিগত তহবিল হতে ছাগল (খাসি) প্রদান করলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ৩১ গাইবান্ধা ৩ পলাশবাড়ী~সাদুল্লাপুর আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

১৭ আগস্ট মঙ্গলবার সকালে পলাশবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর হতে এসকল ছাগল (খাসি) প্রদানের সময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা আওয়ামলীগ সভাপতি আবু বকর প্রধান,সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,ভিপি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ৫নং মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,সাংগঠিক সম্পাদক ফিরোজ কবির সুমন,শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন