1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ১৩২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩শে মার্চ) বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়া্রুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী ২৬ মার্চ সরকারি ছুটি, ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির সঙ্গে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন। ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি যুক্ত হবে। করোনাভাইরাসের বিস্তৃতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, এটি একটি বৈশ্বিক প্রার্দুভাব। স্বাস্থ্য বিভাগের সঙ্গে প্রতিটি মন্ত্রণালয় কাজ করছে। সামরিক-বেসামরিক বাহিনী সবাই একযোগে কাজ করছে। জনগণের কথা বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী এ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবাষির্কীর মূল অনুষ্ঠান, স্বাধীনতা দিবসে অনুষ্ঠানসহ বেশি কিছু অনুষ্ঠান রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে তিনি বাদ দিয়েছেন। সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছে সেখানে বর্তমানে যে প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছের সবাই মিলে কাজ করলে আমরা এ সফল হব।

এ সময় স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম ও তথ্যসচিব কামরুন নাহারসহ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দু’জন নার্স রয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩, মৃত্যু হয়েছে ৩ জনের।

ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্ত ছয়জনকে নিয়ে দেশে মোট ৩৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন