1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তান ছেড়ে যাচ্ছে ভারত দূতাবাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

আফগানিস্তান ছেড়ে যাচ্ছে ভারত দূতাবাস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কাবুলে ভারতীয় দূতাবাস

অনলাইন ডেস্ক।।

সর্বশেষ দেশ হিসেবে আফগানিস্তান ছেড়ে যাচ্ছে ভারত। বিশেষ বিমানে কাবুল দূতাবাস থেকে রাষ্ট্রদূত ও অন্যান্য কর্মীদের সরিয়ে আনছে দেশটি। খবর বিবিসির।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট বার্তায় বলেছেন, তাদের খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

বিদেশি দূতাবাসগুলো চলে যাওয়ার ফলে কাবুলে অবশেষে তিনটি দেশের দূতাবাস থাকছে। এগুলো হলো রাশিয়া, চীন ও পাকিস্তান।

ইন্দোনেশিয়া জানিয়েছে যে, তারা দেশটিতে ছোট একটি কূটনৈতিক মিশন রাখবে, যদিও তারাও দূতাবাস খালি করে ফেলছে।

এর আগে রাশিয়া জানিয়েছিল যে, তারা তাদের দূতাবাস কর্মীদের একটি অংশকে ফিরিয়ে নিয়ে যাবে। দেশটির রাষ্ট্রদূত দিমিত্রি যিরনভের মঙ্গলবার তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

চীনের দূতাবাস জানায়নি যে, তারা কী করতে যাচ্ছে। তবে দেশটিতে থাকা চীনের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যে, তারা যেন নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে সতর্ক থাকে।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে তালেবান সরকারের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ চায় বলে জানিয়েছে চীন। এ ছাড়া রাশিয়া, ইরান এবং পাকিস্তানও তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন