1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সরকারি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সরকারি কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদেরকে সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান।

মঙ্গলবার তালেবানের এক বিবৃতি উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিবৃতিতে বলা হয়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে… সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সঙ্গে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’

যারা সাবেক সরকার বা মার্কিন বাহিনীসহ পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।

দীর্ঘ ২০ বছর পর রবিবার আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারি বাহিনীকে হটিয়ে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবানের অগ্রযাত্রার মুখে দেশ থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। বর্তমানে তালেবানের হাতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাবুলে প্রবেশের দিন তালেবান বলেছিল, ‘কারও জীবন, সম্পদ এবং সম্মানের ক্ষতি করা হবে না। কাবুলের নাগরিকদের জীবন কোনো ধরনের ঝুঁকিতে পড়বে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন