1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে দিগপাইত ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় এ কর্মসূচিরর উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও আসন্ন দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সারাদেশে ২ কোটি বৃক্ষরোপণের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে জামালপুর সদরে ৫ হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে খুপিবাড়ী থেকে ইপিজেড পর্যন্ত রাস্তার দু’পাশে ফলজ,ঔষধী গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন। পর্যায়ক্রমে জামালপুর সদরের ১৫টি ইউনিয়নেই এই বৃক্ষরোপণ করা হবে বলে জানান এমপির ব্যক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন