1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগুনে সব হারিয়ে তাঁবুতে কাটছিল দিন, দগ্ধ সেই পরিবারের চিকিৎসা সহ নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি কেমন প্রস্তুতিতে দুই ফাইনালিস্ট? দিনটি কেমন কাটবে ভোরের শুরুটাই ঠিক করে দেয় সফর মাস কি অশুভ? ইসলাম কী বলে টানা ৭ দিন ধরে ইরানে চলছে মার্কিন হামলা মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Mymensingh Corona

ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা যায় ৯ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৮ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ গফরগাঁও উপজেলার সিরাজ মিয়া (৫৫), শিরিনা (৫০), ভালুকা উপজেলার মো. আমির আলী (৭০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মো. জান্নাত আলী (৯০)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়া উপজেলার আয়েশা খাতুন (৭৫), ফুলপুর উপজেলার গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁও উপজেলার নজরুল ইসলাম (৬৫), নেত্রকোনা সদরের রতন মিয়া (৫০), রেনু আক্তার (৩৫), জামালপুর সদরের মরিয়ম (৬৫) ও টাঙ্গাইল ঘাটাইল উপজেলার শুকুর মাহমুদ (৮০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪১ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৬৩ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৬ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭০৮টি নমুনা পরীক্ষায় আরও ১৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.০৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৩৩০ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬২২ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন