1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

জামালপুরে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় জামালপুর জেলার সর্বত্র নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখা, সদর উপজেলা প্রশাসনসহ বিজিবি, পিবিআই, ফায়ারসার্ভিস, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল ৮টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপরদিকে বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন হলরুমে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্গণ প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন