1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে একই গ্রামের ৩ কিশোরের করোনা শনাক্ত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রাজৈরে একই গ্রামের ৩ কিশোরের করোনা শনাক্ত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ৫১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার মধ্য লুন্দি গ্রামের মসজিদের ইমামের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার ৬ দিন পরে ওই এলাকার আরো তিন কিশোরের সোমবার করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো। এ তথ্য নিশ্চিত করেন রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুরে এ পর্যন্ত করোনা মোট শনাক্তের সংখ্যা ৫২ জন, সুস্থ ২৯ জন, চিকিৎসাধীন ২১ জন এবং ২ জন মৃত্যুবরণ করেন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০, শিবচর উপজেলা ২৪, রাজৈর উপজেলা ১৭ ও কালকিনি উপজেলায় ১ জন।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের ২৫নং মধ্য লুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে ইমাম সাহেবের করোনায় আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা আরো তিন কিশোরের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে সোমবার। যাদের বয়স ১৪, ১৬, ১৭ বছর। এদের মধ্যে একজন প্রতিবন্ধি রয়েছেন। যার চিকিৎসা তার বাড়িতে বসেই দেয়া হবে। বাকি দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। এর আগে গত শনিবার ইমাম এর সংস্পর্শে আসা আরো ৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই ৬ জন রাজৈর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইমামের সংস্পর্শে আসা মোট ৯ জনের করোনা শনাক্ত হলো।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন