1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৪৪৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল করোনায় আটজন এবং মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় একজন আর উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ২৯২টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।

কুষ্টিয়া ২৫ শয্যা হাসপাতালের সর্বশেষ চিত্র তুলে ধরে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, বর্তমানে ১৯১ জন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২টি নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ২৩ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন