1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আরও ১১ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল থেকে শনিবার সকালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে নয়জন আর উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন।

এর আগের ২৪ ঘণ্টায় এখানে মারা যান ১৩ জন। এ নিয়ে চলতি মাসের ১৪ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ২০৩ জন।

এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭৯ জন আর করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৯৮ জন মারা গেছেন। করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোরের চারজন, নওগাঁর দুজন এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। এদের মধ্যে তিনজন নারী আর আটজন পুরুষ।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে পাঁচজনের বয়স ৬১ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৩০ জন।

শুক্রবার রামেক ও রামেক হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯ দশমিক ৫২ ভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন