1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চব্বিশ ডেঙ্গু রোগীর ‘মৃত্যুর তথ্য’ আইইডিসিআরে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

চব্বিশ ডেঙ্গু রোগীর ‘মৃত্যুর তথ্য’ আইইডিসিআরে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে ২৪ জনের তথ্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কাছে পাঠানো হয়েছে। তবে পর্যালোচনা শেষ করে এখন পর্যন্ত ডেঙ্গুতে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি এখনও।

এদিকে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছে ২১০ জন আর ঢাকার বাইরে ১ জন।

ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা আজ পর্যন্ত ৮৮৪ জন। দেশের অন্যান্য বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি আছে আরও ৬৮ রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ হাজার ৬৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪ হাজার ৬৬৯ জন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন