1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়ার শিবগঞ্জে করোনায় আক্রান্ত ১ রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লক ডাউন ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

বগুড়ার শিবগঞ্জে করোনায় আক্রান্ত ১ রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লক ডাউন ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাজু মিয়া,শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়ার শিবগঞ্জে করোনা রোগী সনাক্ত হওয়ায় রোগীর বাড়ী সহ ৫ বাড়ী লক ডাউন করে দিয়েছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলা পিরব ইউনিয়ন ভাটরা ফকির পাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে বোরহান কবির (২৫) ঢাকা নারায়ণঞ্জে একটি কোম্পানীর চাকুরি করেন। তিনি গত ৭ মে বাড়িতে এবং ৯ মে বগুড়া শজিমেকে করোনা টেস্ট করান। টেস্টে করোনা পজেটিভ হওয়ায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবীর এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল ১০ মে রাত ১০ টায় করোনা আক্রান্তর বাড়ি লক ডাউন করে দেওয়া হয়। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সাথে কথা বললে তিনি বলেন, বোরহান কবির করোনা আক্রান্ত হওয়ায় তার বাড়ি সহ ৫টি লক ডাউন করা হয়েছে। লক ডাউন বাড়ির পরিবারের সদস্যদের কে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন